যাঁরা সত্যিই আপনার কাছে আসেন
এলাকা বেছে নিলে শুধু সেই ডিলাররাই দেখাবেন যাঁরা ওখানে ডেলিভারি দেন। জেলার সব ডিলার না, আর ফোন করার পর 'যাব না' বলবেন এমন কেউও না।
আগেই আসল দাম
প্রতিটা লিস্টে লেখা থাকে ওই ডিলার আজ ওই সিলিন্ডারের কত নিচ্ছেন। চার দোকানে ফোন না করে পাশাপাশি মিলিয়ে দেখুন।
আসতে দেখুন
রাইডার রওনা দিলে বসে বসে ভাবতে হবে না, ডেলিভারিটা দেখতে পাবেন। দরকার হলে তাঁর নম্বরও হাতের কাছে।
পৌঁছালে তবেই টাকা
ক্যাশ অন ডেলিভারি। সিলিন্ডার দেখে নিয়ে তারপর টাকা দিন। আগে কিছু দিতে হয় না, কার্ডও লাগে না।
সমস্যা হলে একটাই জায়গা
ভুল সিলিন্ডার বা দেরি, সব এক জায়গায় যায়, আর ডিলার আর আমরা একসঙ্গে জানি।
সাইন আপের আগেই দেখুন
অ্যাকাউন্ট ছাড়াই সব ডিলার, সাইজ আর দাম দেখুন। অর্ডার দেওয়ার সময়ই শুধু সাইন ইন লাগবে।